২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে টাকা তোলায় পাহারা দেবে পুলিশ

ঈদের আগে রোজার সময়টাতে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার সময় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুলিশের সহায়তা পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে রোজার সময়টাতে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার সময় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পুলিশের সহায়তা পাবে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে পুলিশ পাহারা দিলেও যানবাহনের ব্যবস্থা টাকা উত্তোলনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই করতে হবে। সাধারণত ১০ লাখ টাকার বেশি তোলার পর পুলিশ পরিবহনে সহায়তা দিলেও রমজানে এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত পুলিশ নিয়েছে একদিন আগেই যাত্রাবাড়ীর ছিনতাইয়ের ঘটনার পর। সোমবার মাতুয়াইলে একটি প্রতিষ্ঠানের প্রায় ৩৭ লাখ টাকা ছিনতাই হয়। এতে গুলিবিদ্ধ হয় এক জন। টাকা তোলার পর পুলিশ পাহারা চইতে কয়েকটি ফোন নম্বর দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এগুলো হলো- ৯৯৯ (ডিএমপি), ৯৬৬৫৪০৭, ৮৬১৬৫৫৩, ৮৬১৪৩০০, ০১৭১৩-৩৯৮৩১১, ০১১৯১-০০১১২২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এমআই/১৪২৬ ঘ.