পিনাকি দাশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আগরতলা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকার 'বিচ্ছিন্নতাবাদী' সংগঠনগুলো বাংলাদেশে 'বাধা পেয়ে' মিয়ানমারে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন এক ভারতীয় কর্মকর্তা।
ত্রিপুরা রাজ্যের সরকারি আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর) তপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের বর্তমান সরকার কঠোর হওয়ায় এখন মিয়ানমারে ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে প্রধান বিচ্ছিন্নতাবাদীরা।"
সম্প্রতি ত্রিপুরায় আটক হওয়া দুই 'বিচ্ছিন্নতাবাদী' প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ 'ইংগিত' দিয়েছে বলে জানান তিনি।
তপন বলেন, ভারতে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (কেসিপি) সদস্য নাঙ্গন সোভেত মিতি (৩০) ও হেরোজিত সিংকে (২৬) স
bdnews24