ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবাধিকার কমিশন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, আন্তর্জাতিক আইনে যারা আদিবাসী বাংলাদেশে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে দূরে সরিয়ে রাখা ঠিক হবে না।
সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, "আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে আদিবাসীর সংজ্ঞা দেওয়া আছে। এই আইন অনুযায়ী যাদের আদিবাসী বলা হয়েছে বাংলাদেশে তাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে দূরে সরিয়ে রাখা বা তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা ঠিক হবে না।"
রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'এলিয়েনেশন অব দ্য ল্যান্ডস অব ইনডিজেনাস পিপলস ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস অব বাংলাদেশ' শিরোনামের এক বইয়ের মোড়ক উন্মোচনে এ কথা বলেন তিনি।
স্বপন আদনান ও রণজিৎ দস্তিদারের লেখা বইটির একটি করে কপি পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে পাঠানোর অনুরোধ জানান অধ্যাপক মিজান।
তিনি বলেন, "এতে তারা জানতে পারবেন আদিবাসী কী। আদিবাসীর সংজ্ঞা কী।"
সা
bdnews24