২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

রাজধানীতে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মুরাদ সালাউদ্দিন মাসুদ ওরফে শহিদ ওরফে চেয়ারম্যান শহিদ (৪৫), হাসান শাহজালাল (৪০) ও আক্তার হোসেন (৪৫)। সোমবার গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত সাড়ে ১০টার দিকে গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এতে বলা হয়, গ্রেপ্তাররা রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বনশ্রী ও খিলগাঁওসহ ঢাকা শহরে উচ্চ মূল্যে বিশাল ফ্ল্যাট ভাড়া নিয়ে দামি ফার্নিচার দিয়ে ভূয়া অভিজাত অফিস সাজিয়ে প্রতারণা করে দু/তিনজনকে নিঃস্ব করে অল্প সময়ের ব্যবধানে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। 'আবার কখনো নির্মাণাধীন বাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ভাড়ার প্রস্তাব দিয়ে বাড়িতে যৌথ মালিকানার প্রতিষ্ঠান তৈরির প্রলোভন দেখিয়ে প্রচুর মুনাফার প্রতিশ্র"তি দিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগের নাম করে বাড়ি মালিকের টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যায়।' বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা বুয়েটের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদকে প্রতারণার ফাঁদে ফেলে তার কাছ থেকে ২৯ লাখ ১০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যায়। 'এছাড়া মো. মোর্শেদ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে নওগাঁ শহরে মার্কেট ভাড়া নেওয়ার প্রলোভন দেখিয়ে অভিনব কৌশল অবলম্বন করে ৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যায়।' গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২৩২ ঘ.