২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীর একটি ঝিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীর একটি ঝিল থেকে বস্তাবন্দি অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে রুস্তমপুর বেড়িবাঁধের পশ্চিম পাশের ঝিল থেকে লাশটি উদ্ধার করা হয়। তরুণীর আনুমানিক বয়স ২৫ বছর। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্বাসরোধ করে হত্যার পর রশি দিয়ে হাত-পা বেঁধে চটের বস্তায় ভরে লাশ ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৯১০ ঘ.