২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈরী আবহাওয়ায় জেলা থেকে বিচ্ছিন্ন হাতিয়া

যান্ত্রিক ত্র"টির কারণে সব রুটে সি-ট্রাক বন্ধ ও বৈরী আবহাওয়ায় অন্যান্য নৌ যোগাযোগ বন্ধ থাকায় জেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

নোয়াখালী, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র"টির কারণে সব রুটে সি-ট্রাক বন্ধ ও বৈরী আবহাওয়ায় অন্যান্য নৌ যোগাযোগ বন্ধ থাকায় জেলা সদর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সি-ট্রাকের টিকেট মাস্টার মো. ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে চেয়ারম্যান ঘাট থেকে তমরুদ্দি-চরচেঙ্গা নৌরুটের সি-ট্রাক এসটি খিজির-৬ চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ৯টার দিকে থেকে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা অভিমুখী সি-ট্রাক এসটি আবদুর রব সেরনিয়াবাত বিকল হয়ে যায়। এতে হাতিয়া দ্বিপের সঙ্গে নিয়মিত যাত্রী পরিবহনকারী প্রধান দুটি জলযানই অচল হয়ে পড়ে সোমবার সকাল থেকে। এদিকে গত শনিবার থেকে প্রচুর বৃষ্টি ও প্রচণ্ড বাতাসের কারণে নদীতে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ফলে নোয়াখালী জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া উপজেলা। তবে ঢাকা থেকে হাতিয়া লঞ্চ চলাচল চালু রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১০ ঘ.