২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

দিনাজপুরে এক কলেজশিক্ষক তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 06:17 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

দিনাজপুর, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে এক কলেজশিক্ষক তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত মকিমা আক্তার মুনের (৩২) মৃতদেহ রোববার বিকেল ৫টায় শিক্ষকের বাসার কক্ষের তালা ভেঙে উদ্ধার করা হয়। মুনের স্বামী শাহজাহান মাহমুদ পলাতক রয়েছেন। তিনি দিনাজপুরের বিরল ডিগ্রী কলেজের প্রভাষক। কোতয়ালী থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, শাহজাহান ও তার স্ত্রী দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। "শনিবার রাতের কোনো এক সময় তিনি তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান।" রোববার বিকেল ৫টায় নিহতের ভাই মবিন হক চৌধুরী তুহিন কোতয়ালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে রক্তমাখা লাশ উদ্ধার করে। তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহজাহান মাহমুদ আজ (রোববার) বিকাল ৪টায় আমাকে মোবাইলে ফোন করে বলেছে, 'তোমার বোনকে আমি হত্যা করে ঘরে তালাবদ্ধ করে রেখেছি। তাকে নিয়ে যাও।' এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন।" তুহিন জানান, কক্ষের ফ্যান ও লাইট চালু অবস্থায় ছিলো। কক্ষ থেকে মৃতদেহ বের করার সময় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০১০ ঘ.