২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অস্ত্র উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গলাচিপা থেকে রোববার একটি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 06:17 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

রাঙামাটি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গলাচিপা থেকে রোববার একটি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, বিকাল ৫টার দিকে সার্বোয়াতলী ইউনিয়নের গলাচিপার একটি ধানমাড়াই মেশিন ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। অস্ত্র ও কার্তুজ পরে থানায় হস্তান্তর করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.