২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২০ বস্তা চিনিসহ ট্রাক নিখোঁজ

নরসিংদীর দেশবন্ধু সুগার মিল থেকে ৩শ' ২০ বস্তা চিনি নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাক চিনিসহ নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নরসিংদী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর দেশবন্ধু সুগার মিল থেকে ৩শ' ২০ বস্তা চিনি নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাক চিনিসহ নিখোঁজ রয়েছে। ট্রাকে ১৬ টন অর্থাৎ ৩২০ বস্তা চিনি বোঝাই করে চালক আলী হোসেন গত ১ অগাস্ট খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সে গন্তব্যস্থলে পৌঁছেনি এবং রোববার পর্যন্ত ফিরেও আসেনি। এ ব্যাপারে পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান নিউ রঞ্জন ট্রান্সপোর্টের মালিক মুসা মিয়া পলাশ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। পুলিশ গত ৭ দিনেও ট্রাক ও চিনি উদ্ধার করতে পারেনি। দেশবন্ধু সুগার মিলের প্রকল্প পরিচালক কেএম আবুল কাশেম জানান, একটি ট্রাক ৩২০ বস্তা চিনি নিয়ে নিখোঁজ রয়েছে। কারখানার কেউ এর সাথে সম্পৃক্ত নয়। পলাশ থানার ওসি আতিকুর রহমান খান জানান, চিনিসহ ট্রাকটি কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৩ ঘ.