২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জর্জ

চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল আলম জর্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চাঁদপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল আলম জর্জ। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আমেনা বেগম পান ৩৫২৭ ভোট। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আলী মো. সাজ্জাদ হোসেন ফল ঘোষণা করেন। ইউএনও জানান, দুপুরে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র দখল করায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। তবে এই কেন্দ্রের মোট ভোটের চেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে জয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান বেশি হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়, বলেন তিনি। গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই পৌরসভায় মেয়র হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিল্লাল হোসেন সরকার। গত ১০মে তার মৃত্যু হলে পদটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৪ ঘ.