২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ স্বামীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

পঞ্চগড়, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্ত্রী হত্যার অভিযোগে পুলিশ স্বামীকে আটক করেছে। রোববার সকালে উপজেলার সোনাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে স্বামী খোকনের বাড়ি থেকে গৃহবধূ তাজমিরা খাতুনের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ। খোকনকে আটক করা হয়। তাজমিরা নীলফামারী সদর থানার চওড়া কাঞ্চনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। তাজমিরার বাবা আব্দুস সাত্তার জানান, তিন মাস আগে ডাঙ্গাপাড়া গ্রামের আজম আলীর ছেলে খোকনের (২৫) সঙ্গে তাজমিরার বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি খোকনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে, তাজমিরার গলায় নখের আচড়ের চিহ্ন ও হাতের আঙ্গুলের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধে শ্বশুরবাড়ির লোকজন তাজমিরাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। দেবীগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাজমিরার স্বামী খোকনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৯৩৭ ঘ.