২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় ভাংচুর

বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

গাজীপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে পেন্ডোরা সোয়েটার নামের কারখানাটির শ্রমিকরা পাশের ঢাকা-ময়মনসিংহ সড়কে আধঘণ্টা অবরোধও করেছে। পরে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। শিল্প পুলিশের উপ-পরিদর্শক অভিরঞ্জন দে জানান, কারখানাটিতে রোববার শ্রমিকদের চলতি মাসের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানার পরিচালক আলমগীর হোসেন সকাল ১০টার দিকে জানান বেতন দেওয়া হবে মঙ্গলবার (৯ অগাস্ট। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ওই পরিচালকের কথা কাটাকাটির এক পর্যায়ে এক শ্রমিক তার মাথায় পেপার ওয়েট ছুঁড়ে মারলে তিনি আহত হন। এরপরই শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেড়িয়ে আসে ও বিক্ষোভ শুরু করে। তারা কারখানার দরজা, জানালার কাচ ভাংচুর করে। পাশের মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পরিচালক আলমগীর হোসেনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.