২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই সয়াবিন তেলসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের পতেঙ্গায় ৯০ লিটার চোরাই সয়াবিন তেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পতেঙ্গায় ৯০ লিটার চোরাই সয়াবিন তেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উত্তর পতেঙ্গার 'যমুনা ওয়েল টার্মিনালে'র পূর্ব পাশের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মহিউদ্দিন (১৯) ও মো. সাজ্জাদ হোসেন (২১)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারজন লোক তিনটি কন্টেইনারে করে অপরিশোধিত সয়াবিন তেল একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে। অন্য দু'জন পালিয়ে যেতে সক্ষম হয়। এসি হাছান আরো জানান, বিভিন্ন জাহাজ থেকে এসব তেল চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে। অটোরিকশাটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের প্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/কেএমএস/২২৫৬ ঘ.