২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট বিঘ্নিত হতে পারে

সাবমেরিন কেবল মেরামতের কারণে শনিবার গভীর রাতে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবমেরিন কেবল মেরামতের কারণে শনিবার গভীর রাতে বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হতে পারে। রাত ২টার পর ৩০ থেকে ৪৫ মিনিট এ বিঘ্ন ঘটতে পারে সাবমেরিন কেবল সি-মি-উই-ফোর এর পূর্বাঞ্চলীয় রিপিটার প্রতিস্থাপনের কারণে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ সময় ভি-স্যাটের মাধ্যমে সংযোগ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। শনিবার রাত ২টায় শুরু হয়ে এ প্রতিস্থাপন কাজ পাঁচ দিন চলবে। ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের (সি-মি-ইউ-ফোর) পক্ষ থেকে মাসখানেক আগে বাংলাদেশ সরকারকে জানানো হয়, কেবলের ১ দশমিক ১ সেগমেন্টের ১০৩ নম্বর রিপিটারটি বদলাতে হবে। ২০ হাজার কিলোমিটার দীর্ঘ এই কেবলের ১০৩ নম্বর রিপিটারটি রয়েছে মালয়েশিয়ার মালাক্কা ও সিঙ্গাপুরের টুয়াসের মাঝামাঝি এলাকার সাগরে। কেবলের ওই অংশটিকে বলা হয় 'সেগমেন্ট ১ দশমিক ১'। প্রতিস্থাপন শুরুর পর আর বিঘ্ন ঘটবে না বলে এর আগে আশা প্রকাশ করেন ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, ইতালির পালারমো ল্যান্ডিং স্টেশন হয়ে অন্য সেগমেন্টটি ততক্ষণে চালু হয়ে যাবে। এছাড়া চেন্নাই থেকে সিঙ্গাপুরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী আইটুআই কেবলের মাধ্যমে বাংলাদেশকে ব্যান্ডউইথ সরবরাহ করবে ভারতী এয়ারটেল। তিনি বলেন, "মেরামতের সময়টায় ইন্টারনেট যোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এমন ধারণা করার কারণ নেই।" এই কর্মকর্তা '৩০-৪৫ মিনিট' ইন্টারনেট সংযোগ বিঘি