২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে এসিড মেরেছে 'স্বামী'

শেরপুর সদর উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

শেরপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে এসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে সুলতানপুর গ্রামের এসিডদগ্ধ তানিয়া বেগমকে (২৫) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসিড নিক্ষেপের অভিযোগে পুলিশ শনিবার বিকালে তানিয়ার স্বামী মো. আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে। শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন জানান, এক মাস আগে একটি পারিবারিক বিষয় নিয়ে আব্দুর রশিদের সঙ্গে তানিয়ার ঝগড়া হয়। এরপর তানিয়া দুই সন্তানসহ একই গ্রামে বাবার বাড়ি চলে যান। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুর রশিদ তার সন্তানদের নিয়ে আসার জন্য শ্বশুরবাড়ি যান। কিন্তু তাদের দিতে না চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুর রশিদের ছুঁড়ে মারা এসিডে তানিয়ার পিঠ ও কোমরের নিচের অংশ ঝলসে যায়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। শেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. চন্দন চক্রবর্তী জানান, ওই গৃহবধূর পিঠ ও কোমরের নিচের অংশের প্রায় ১২ ভাগ জায়গা এসিডে ঝলসে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৭ ঘ.