২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর ছেংগারচর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হবে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চাঁদপুর, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন হবে রোববার। ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত বিল্লাল হোসেন সরকার বিজয়ী হয়েছিলেন। তবে দায়িত্ব নেওয়ার দুই মাস পরই গত ১০ মে মারা যান তিনি। তাই ওই পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে এক প্লাটুন বর্ডার গার্ড, ৩৬ সদস্যের র‌্যাব বাহিনী ছেংগারচর পৌরসভায় এসে অবস্থান করছেন। মেয়র পদে উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত রফিকুল আলম জর্জ (আনারস) ও বিএনপি সমর্থিত মিসেস আমেনা বেগম (তালা) প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া নির্দলীয় প্রার্থী হিসেবে জেরিন পারভীন (দোয়াত কলম), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাছান কাইয়ুম চৌধুরী (কাপ পিরিচ), বিএনপির বিদ্রোহী প্রার্থী উজ্জল ফরাজী (দেওয়াল ঘড়ি), পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু মিয়া প্রধান (জাহাজ) প্রতিদ্বন্দ্বিতা করবেন । ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১৮৮। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭'শ ৩৪ জন, মহিলা ১১ হাজার ৪৫৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪২৬ ঘ.