২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা তিন নৈশ প্রহরীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

গাজীপুর, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া মাদকদ্রব্য বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা তিন নৈশ প্রহরীকে। শুক্রবার ভোরে মাঝুখান বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হয়েছেন আবুল কালাম আজাদ (৩৬), মামুন হোসেন (২৩), বাবুল হোসেন (২৫), নৈশ প্রহরী আবুল হাসেম (৫০), জাবেদ আলী (৪৫) ও হান্নান (৩০)। তাদের কাছ থেকে ৭৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৪ কার্টন বিয়ার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, মাঝুখান বাজারের একটি ওষুধের দোকান থেকে ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম আজাদ, মামুন হোসেন ও বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাজারের একটি গুদাম থেকে বিয়ার উদ্ধার করে। এছাড়া মাদক বিক্রির অভিযোগে বাজারের নৈশপ্রহরী আবুল হাসেম, জাবেদ আলী ও হান্নানকে আটক করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দয়ের করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.