২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

রমজানের তৃতীয় দিনে বিচারপতি, কূটনীতিক এবং সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের তৃতীয় দিনে বিচারপতি, কূটনীতিক এবং সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার এই ইফতারের আয়োজন করা হয়। শেখ হাসিনার সঙ্গে তার মেয়ে সায়মা হোসেন পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ইফতারে উপস্থিত ছিলেন। ইফতারের আগে শেখ হাসিনা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২০২৭ ঘ.