২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৩ ব্যবসায়ীকে আটক

ওজনে কম দেওয়ায় চট্টগ্রামের হাটহাজারী বাজারের ১৩ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 12:09 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে কম দেওয়ায় চট্টগ্রামের হাটহাজারী বাজারের ১৩ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন দোকান থেকে ২৯ কেজি বাটখারা জব্দ করা হয়। আটককৃতরা হলেন- মো. মোজাফফর (২৮), মো. শরিফ (৪৫), আব্দুল হালিম (৩৪), নূর আলম (৪২), সালা উদ্দিন (২৫), আব্দুর রহমান (২৩), রহমতুল্লা (১৬), নুর মালেক (২৪), জাহাঙ্গীর আলম (৩৮), মো. আইয়ূব (২৮), আব্দুল হালিম (২২), মো. মহসিন (২৫) ও আব্দুল হক (৪০)। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাটহাজারী বাজারের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, আটককৃতদের হাটহাজারী থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৮০৭ ঘ.