২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল-যশোর রুটের বাস চলাচল বন্ধ

একজন বাসচালককে প্রহারের ঘটনাকে কেন্দ্র করে নড়াইল-যশোর সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নড়াইল, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন বাসচালককে প্রহারের ঘটনাকে কেন্দ্র করে নড়াইল-যশোর সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল পৌরসভার ধোপাখোলায় বাসচালককে প্রহারের ঘটনা ঘটে। বাস বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগড়া থেকে যশোরগামী একটি বাস নড়াইল শহরের ধোপাখোলা মোড় পৌঁছায়। এ সময় সাইট দেয়াকে কেন্দ্র করে এক মটর সাইকেল চালকের সঙ্গে ওই বাসের চালক মো. হালিমের (৩৫) কথা কাটাকাটি হয়। মটর সাইকেল চালক এক পর্যায়ে হালিমকে প্রহার করে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা নড়াইল-যশোর রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ছাদেক আহম্মেদ খান জানান, সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাসচালক হালিমসহ ১০ জনকে আহত করেছে। নড়াইল পুলিশ সুপার এস এম ফজলুর রহমান বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি এখন পর্যন্ত আমার জানা নেই। এ রকম ঘটনা ঘটলে তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। দুপুর ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১২ ঘ.