২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিমলায় ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নীলফামারী, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ছাতনাই বালাপাড়া-তেলীপাড়া সড়কে এ দুর্ঘটনায় নিহত জাকিরুল ইসলাম (১৭) উপজেলার কালিগঞ্জ গ্রামের শফিকুল ইসলামের ছেলে। ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে জাকিরুল ডিমলা বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বিপরীতমুখী একটি গরু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করে চালক হাফিজ উদ্দীনকে (৪৫) পুলিশে সোপর্দ করে। ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০৮ ঘ.