২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে বাঁচাতে গিয়ে খুন

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের হামলা থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন তার স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

খুলনা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের হামলা থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন তার স্ত্রী। মঙ্গলবার রাতে নগরীর সেনপাড়া এলাকায় এ ঘটনায় নিহত হন মাহিমা বেগম (৩০)। তিনি ফুলবাড়ীগেট বেবি ট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নান্টু মোল্লার (৩৬) স্ত্রী। দৌলতপুর থানার ওসি আনোয়ারুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, পূর্ব শত্র"তার জের ধরে রাত সাড়ে ১১টায় নান্টু মোল্লাকে তার সেনপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েক ব্যক্তি। বাসার পাশে নিয়েই তারা নান্টুর উপর হামলা চালায়। নান্টুর চিৎকার শুনে স্ত্রী মাহিমা এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুপ্তি (এক প্রকারের ছুরি) দিয়ে তার পেটে আঘাত করে। এলাকাবাসী তাদের দু'জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাহিমা মারা যান। নান্টুর চিকিৎসা চলছে। মহিমার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৭ ঘ.