২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দু'গ্র"পের সংর্ঘষে আহত ২০

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় দু'টি বাড়ি ও একটি দোকান ঘর ভাংচুর হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

মগুরা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় দু'টি বাড়ি ও একটি দোকান ঘর ভাংচুর হয়। বুধবার সকালে বাগবাড়িয়া ও চরজোকা গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে মাগুরা সদর হাসপাতাল ও শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, বাগবাড়িয়া গ্রামের মাতবর সাহেব আলী ও আয়ুব আলী শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকাল ৮টার দিকে বিড়ি কেনা নিয়ে আয়ুব পক্ষের দোকনদার গোপলের সঙ্গে শাহেব গ্র"পের বিল্লালের কথা কটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে বাগবাড়িয়া ও চরজোকা গ্রামে দু'পক্ষের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে এসআই মনিরুল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০৯ ঘ.