২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ

াদারীপুরে বাস শ্রমিককে মারধর করায় বুধবার জেলার অভ্যন্তরীণ রুটে চারঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

মাদারীপুর, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে বাস শ্রমিককে মারধর করায় বুধবার জেলার অভ্যন্তরীণ রুটে চারঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। সকাল ৮টা থেকে বাস চলাচল বন্ধ করে শ্রমিকরা। পরে পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা ১২টায় আবার চলাচল শুরু করে। মাদারীপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এ ঘটনার সুষ্ঠু সমাধান ও দোষীদের গ্রেপ্তার না করলে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে আবার পরিবহন ধর্মঘট শুরু হবে। মিজানুর বলেন, মঙ্গলবার বিকালে এক বাস শ্রমিকের সঙ্গে এক যাত্রীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে শহরের থানতলী এলাকার ওই বাসযাত্রী লোকজন নিয়ে শ্রমিকটিকে মারধর করে। মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে বাস চলাচল শুরুর ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৭ ঘ.