২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যে ভুয়া মেয়াদ বসানোর দায়ে কারাদণ্ড

মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধন সামগ্রীর লেভেলে ভুয়া মেয়াদের তারিখ বসিয়ে বাজারে সরবরাহ করার প্রস্তুতিকালে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 07:39 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ খাদ্য ও প্রসাধন সামগ্রীর লেভেলে ভুয়া মেয়াদের তারিখ বসিয়ে বাজারে সরবরাহ করার প্রস্তুতিকালে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো.বশির আহমেদ (৩৯) রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকার বাসিন্দা। র‌্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, বুধবার ভোরে মেরুল বাড্ডায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন ভবনের দুই ও তিন তলা থেকে প্রায় ৫০ লাখ টাকার খাদ্যদ্রব্যসহ প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া ভবনের নীচ তলা থেকে এক ট্রাক ভর্তি এসব মালামাল জব্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে বশির স্বীকার করেছে তিনি রাজধানীর মগবাজারের স্বপ্ন ডিপার্টমেন্ট স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ এসব খাদ্য ও কসমেটিকস সামগ্রী নামমাত্র মূল্যে সংগ্রহ করেছে। পরে সেগুলোর তারিখ মুছে ফেলে নতুন তারিখ বসিয়ে বাজারে সরবরাহর প্রস্তুতি নিচ্ছিলো।" জরিমানা না দিলে বশিরকে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান পাশা। র‌্যাব-১ এর উপপরিচালক মো. মহিউদ্দিন জানান, মালামাল নষ্ট করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/আরএ/১৩৩৬ ঘ.