২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পল্লীতে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 05:09 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

সুনামগঞ্জ, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহেল মিয়া (২২) প্রতাবপুর গ্রামের তাহির আলীর ছেলে। সংঘর্ষে আহতদের মধ্যে দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১৮ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। দোয়ারাবাজার থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই গ্রামের সাদ্দাম হোসেনের কাছে রুহেল মিয়ার ৫০ টাকা পাওনা ছিলো। মঙ্গলবার রাতে রুহেল মিয়া তার পাওনা ৫০ টাকা সাদ্দাম হোসেনের কাছে চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সাদ্দাম উত্তেজিত হয়ে সুলফি রুহেলকে আঘাত করে । এতে ঘটনাস্থলেই রুহেল নিহত হয়। এ ঘটনার পর দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দোয়ারাবাজার থানা পুলিশ । ঘটনার পর প্রতাবপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনিসুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১০৪ ঘ.