সিলেট, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর শেখঘাট এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সোহরাব হোসেন লাকি (২২) নামের ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সিলেট কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান আহমদ জানান, সোমবার রাত ১০টার দিকে কাউন্সিলর সিকন্দর আলী ও সোহরাব হোসেন লাকির পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহত সোহরাবকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৫২ ঘ.
bdnews24