নড়াইল, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় হারুন অর রশিদ (৭২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মটর সাইকেলের চালক।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন চাচই গ্রামের বাসিন্দা।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাচই মোড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেল হারুনকে ধাক্কা দেয়। এতে হারুন ও মটর সাইকেলের চালক জুয়েল আহত হয়।
তাদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় হারুন মারা যান।
জুয়েলকে (২৪) পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি শালনগর ইউনিয়নের চরশাল নগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৩৬ ঘ.
bdnews24