ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চালনশীল মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাসে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখা বলা হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ সতর্ক বার্তা দেয়।
চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরে সতর্কতা জারির পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থারনত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এমআই/১৪৩৩ ঘ.
bdnews24