মাদারীপুর, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তেরচর এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।
সোমবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়।"
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। ওসি বলেন, ওই নারী সম্ভবত ১৫/২০ দিন আগে মারা গিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.
bdnews24