২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 06:02 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

কিশোরগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিতে ডুবে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কুট্টাগড় গ্রামে পুকুরে পানিতে ডাবে মারা যায় সাব্বির (৪) ও শাহিন (৩)। তারা কৃষক শাহাবুদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, দুপুরে নিজ বাড়িতে খেলা করছিল দুই ভাই। হঠাৎ খেলার ছলে বাড়ির পাশের পুকুরে লাফিয় পড়ে ছোট ভাই শাহিন। তাকে দেখে বড়ভাই সাব্বিরও পানিতে লাফ দিলে তারা ডুবে যায়। প্রতিবেশীরা পানিতে ভাসমান অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/পিডি/২৩৫০ ঘ.