২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার রোজা শুরু

সোমবার দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করছেন। দেশের বিভিন্ন জায়গায় রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে নতুন মাস গণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার। মঙ্গলবার সেহরির শেষ সময় রাত ৪টা ০১ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৪৪ মিনিট। সোমবার রাতে এশার নামাজের পরপরই মসজিদে মসজিদে মুসলমানরা জামাতে তারাবির নামাজ আদায় করেন। সব মসজিদে খতম তারাবিও শুরু হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে বৈঠক শেষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে কমিটির সভা শুরু হয়। বৈঠকে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম হল রোজা। ইসলাম ধর্মমতে, এটি মুসলমানদের আত্মশুদ্ধি অর্জনের একটি উপায়। মুসলমানদের কাছে রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস নয়, বরং ইসলামের পরিভাষায় রোজার অর্থ হল সব জাগতিক আরাম-আয়েশ থেকে দেহ-মনকে রক্ষা করা। এ মাসেই মুসলমান সম্প্রদায়ের ধর্মগ্রন্থ আল-কোরআন অবতীর্ণ হয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী রমজান মাস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে দেশবাসীসহ বিশ্ব স