২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ইমাম মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

মৌলভীবাজার, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ইমাম মারা গেছেন। আহত হয়েছেন আরো তিনজন । রোববার গভীর রাতে রাতে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আবদুর রহিম (৪০) রাজাপুর গ্রামের জামে মসজিদের ইমাম। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। আহতরা হলেন- রাজাপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৪), মৃত ধলা মিয়ার স্ত্রী নেহার বেগম (৫৫) ও আব্দুল গণির ছেলে আব্দুস সালাম (৩০)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুড়ী থানার ওসি মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুতের ভোল্টেজ বেড়ে গিয়ে হঠাৎ বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে পড়ে। এ সময় মেইন সুইচ বন্ধ করতে গিয়ে আব্দুর রহিম বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান। এ সময় আরো দুই নারীসহ তিন জন তড়িতাহত হন। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ঝুঁকিপূর্ণ লাইন মেরামত না করার এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৫৯ ঘ.