চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাকলিয়া থানার আফগান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাহুল রুদ্র (১৮) আনোয়ারা থানার পাটনিকোটা এলাকার বরুণ রুদ্্েরর ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় বেগম গোল চেমনআরা ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের (প্রবর্ত্তক মোড় শাখা ক্যাম্পাস) ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির হাবিলদার পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন রাহুল। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফগান মসজিদ এলাকায় ওই ভাড়া বাসায় পরিবারের সঙ্গেই থাকতেন রাহুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/কিউএইচ/পিডি/১৮১৫ ঘ.
bdnews24