২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর সেনবাগে অটোরিকশা ধর্মঘট

অটোরিকশা ভাঙচুর ও চালককে মারধরের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছে নোয়াখালীর সেনবাগের সিএনজিচালিত অটোরিকশা চালকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 04:30 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নোয়াখালী, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটোরিকশা ভাঙচুর ও চালককে মারধরের প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছে নোয়াখালীর সেনবাগের সিএনজিচালিত অটোরিকশা চালকরা। সোমবার সকাল থেকে সেনবাগের সব রুটে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, রোববার রাতে স্থানীয় যুবলীগ কর্মীরা দুই অটোরিকশা চালককে মারধর এবং তাদের অটোরিকশা ভাঙচুর করে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সেনবাগ শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনবাগ উপজেলা সদরে রোববার রাত ১০টার দিকে স্থানীয় যুবলীগ কর্মী আরেফিনের মটর সাইকেলের সঙ্গে অটোরিকশাচালক মোর্শেদের অটোরিকশার 'ঘষা' লাগে। আরেফিন ও তার সহযোগীরা এ সময় জামালউদ্দিন ও মোর্শেদ নামে দুই চালককে মারধর এবং তাদের অটোরিকশা ভাংচুর করে। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে সেনবাগের সব রুটের পাঁচশ অটোরিকশা চালক সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন বলে জানান আবুল কালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১০২৯ ঘ.