২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মাত্রা'র ভূমিকায় হতাশ আবিদের বাবা-মা

ক্লোজ-আপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী আবিদ শাহরিয়ার বাপির মৃত্যুর পর বিজ্ঞাপনী সংস্থা 'মাত্রা'র ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন তার বাবা-মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

খুলনা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্লোজ-আপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী আবিদ শাহরিয়ার বাপির মৃত্যুর পর বিজ্ঞাপনী সংস্থা 'মাত্রা'র ভূমিকায় হতাশা প্রকাশ করেছেন তার বাবা-মা। আবিদ 'মাত্রা'য় কাজ করতেন। তার বাবা অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান ও মা অধ্যাপক রমা রহমান রোববার এক বিবৃতিতে বলেন, ছেলের মৃত্যুর পর 'মাত্রা'র ভূমিকায় আমরা হতাশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। 'শুধু তাই নয় ওই প্রতিষ্ঠানের কেউ সমবেদনা জানানোর প্রয়োজনও বোধ করেনি।' 'মাত্রা'র ৩৫ জনের একটি দল প্রশিক্ষণ কর্মশালার জন্য কক্সবাজার গিয়েছিলো। শুক্রবার সাগরে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে মারা যান আবিদসহ তিন জন। ঢাকায় বিভিন্ন সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবিদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হলেও 'মাত্রা'র কাউকে দেখা যায়নি বলে জানান আবিদের বাবা-মা। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দেশের সর্বস্তরের মানুষ, মিডিয়াকর্মী, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠনের প্রতি তারা কৃতজ্ঞতা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২৩২ ঘ.