২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

নরসিংদীতে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে স্কুলছাত্র ও শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

নরসিংদী, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে স্কুলছাত্র ও শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ব্রাক্ষন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আমির হামজা (১৩) বন্ধুদের নিয়ে রোববার বিকালে শহরের আরশিনগর ঘাট থেকে একটি বালু ভর্তি নৌকায় উঠে। নৌকাটি পুরাতন থানার ঘাটে পৌঁছলে পানিতে পড়ে যায় হামজা। সন্ধ্যায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। অপর ঘটনাটি ঘটে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে। শিবপুর থানার উপ-পুলিশ পরির্দশক শাহাজাদি কুনজেনুর জানান, রোববার বিকালে ওই বাড়ির কুয়ায় পাঁছ বছর বয়সী এক শিশু পড়ে যায়। পরে আলিম উদ্দিন (২২) নামে এক যুবক তাকে তুলতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যান। রাত সাড়ে ৮টা পর্যন্ত দুই জনের কাউকে পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৪১ ঘ.