২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সর বোর্ডে ভাইস চেয়ারম্যান নিয়োগ

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয় বলে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। জাহাঙ্গীর হোসেন বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা। গত ১৩ জুলাই সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়। ২০১১-১২ সালের জন্য পুনর্গঠিত সেন্সর বোর্ডে রয়েছেন- প্রযোজক পরিবেশক আকন্দ সানোয়ার মুর্শেদ, আবদুর রাজ্জাক, চলচ্চিত্র প্রদর্শক আবুল কালাম আজাদ, সাংবাদিক এ বি এম শাহজাহান ও কবি কাজী রোজীসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১১৬ ঘ.