মৌলভীবাজার, ৩০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি সুব্রত দেব রায় সঞ্জয়।
সঞ্জয় সাংবাদিকদের বলেছেন, রোববার বেলা ১টার দিকে কমলগঞ্জ-শমসেরনগর সড়কে তার ওপর হামলা হয়। হামলার জন্য আব্দুল মালিক নামে স্থানীয় এক জনকে দায়ী করেছেন তিনি।
দৈনিক সিলেটের ডাক পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সঞ্জয়কে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার সঞ্জয়ের মাথা ফেটে গেছে, ডান হাত ভেঙে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গৌরমনি সিংহ।
কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ মালিককে ধরতে জালালিয়া গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়।
মালিককে না পেয়ে বাড়ির সামনে তার দোকান থেকে পুলিশ একটি টেলিভিশন ও একটি ভিসিডি জব্দ করে থানায় নিয়ে এসেছে।
পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা জানান, মালিক চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে।
২০০৬ সালের ২১ সেপ্টেম্বর সাংবাদিক সঞ্জয়ের বাড়িতে ডাকাতি হয়। এ মামলায় মালিক কিছুদিন জেল খেটে স
bdnews24