২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মন ওজনের শাপলাপাতা মাছ ধরা পড়লো মধুমতিতে

মধুমতি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ছয় মন ওজনের একটি শাপলাপাতা মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

গোপালগঞ্জ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধুমতি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ছয় মন ওজনের একটি শাপলাপাতা মাছ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোববার সকাল ৮টার দিকে বিশাল আকৃতির এ মাছটি নদী নদী থেকে তোলা হয়। কাকইবুনিয়া গ্রামের কৃপা দাসের জালে ওঠা মাছটি দেখতে কয়েকশ নারী-পুরুষ জেলেপল্লীতে ভিড় জমায়। টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মনীষ কুমার মণ্ডল জানান, পিঠের দিকে গাঢ় ছাই এবং পেটের দিকে হালকা গোলাপি ও সাদা রঙের শাপলাপাতা মাছটি মূলত সামুদ্রিক মাছ। অনেক সময় পথ ভুলে এরা নদীতে এসে ধরা পড়ে। 'স্টিং রে' মাছই দেশে শাপলাপাতা মাছ হিসেবে পরিচিত। কৃপা দাস সাংবাদিকদের বলেন, শনিবার বিকালে তিনি, তার ভাই তিটব দাস ও ভাতিজা শিপল দাস ইলিশ মাছ ধরতে মধুমতি নদীতে জাল ফেলেন। সন্ধ্যায় তাদের জালে মাছটি ধরা পড়ে। রাত ৮টার দিকে আশপাশের জেলেদের সহযোগিতায় মাছটি তারা তীরে তুলে আনা হয়। রাতে মাছটি জালের মধ্যে নদীতেই রাখা হয়। রোববার সকালে মাছটি আনা হয় জেলেপল্লীতে। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে এলাকাবাসীর কাছে বিক্রি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭৫০ ঘ.