২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

বগুড়ার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ১৬ ঘণ্টা পর শনিবার রাত ১০টায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বগুড়া, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ ১৬ ঘণ্টা পর শনিবার রাত ১০টায় শুরু হয়েছে। সিরাজগঞ্জে এক মটর শ্রমিককে মারপিটের বিচার দাবিতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন শনিবার সকাল থেকে এ ধর্মঘট ডাকে ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা বগুড়া শহরের বনানী, তিন মাথা, চারমাথা, মাটিডালী এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। বগুড়ার বাস মালিকরাও এতে সমর্থন দেয়। ধর্মঘটের ফলে সৃষ্ট অচলাবস্থা মেটানোর উদ্যোগ নেয় জেলা ও পুলিশ প্রশাসন। প্রশাসনের মধ্যস্থতায় দুই জেলার শ্রমিক ও মালিক সমিতির নেতারা বিকালে ফুড ভিলেজ রেস্তোরাঁয় বৈঠকে বসে। বৈঠকে সমঝোতা হওয়ায় রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে বলে বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। শ্রমিকদের বাধার কারণে ১৬ ঘণ্টা বগুড়ার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধসহ নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের অন্য ১১টি জেলার বাসগুলো আসা-যাওয়া বন্ধ ছিলো। বগুড়া মোটর মালিক গ্র"পের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় সাংবাদিকদের জানান, ২২ জুলাই রংপুর ও বগুড়ার বাস মালিকরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সিরাজগঞ্জ মোটর মালিক সমিতি ওই সভায় ছিলো না। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জের শ্রমিকরা শুক্রবার বেলাল নামে বগুড়ার এক শ্রমিককে চান্দাইকোনা এলাকায় মারপিট এবং বগুড়ার গাড়ি চলাচলে বাধা দেয় বলে সাগর দাবি করেন। ধর্মঘটে সমর্থন দিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, মালিকদের সমস্যা নিয়ে শ্রমিককে মারপিটের ঘটনা দুঃখজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২১১৫ ঘ.