ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে মো. রুবেল (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে পূর্ব জুরাইনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুবেল সাংবাদিকদেরকে বলেন, চাঁদা না দেওয়ায় রানা নামে এক সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। তিন দিন ধরে রানা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছিলো।
রুবেল বলেন, "আমার ভাগ্নিসহ বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ৫-৬ জন যুবক দৌঁড়ে এসে আমার হাতে লাঠি দিয়ে আঘাত করে। আমি দৌঁড়ে বাসায় ঢুকতে গেলে তারা আমাকে লক্ষ করে গুলি চালায়। গুলিটি আমার ঘাড়ে এসে বিদ্ধ হয়।"
রুবেল জানান, জুরাইন এলাকায় তার একটি এ্যাঙ্কলেট কারখানা রয়েছে।
কদমতলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটেছে।
থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯৩৭ ঘ.
bdnews24