ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু সমালোচনা না করে শিক্ষার মান উন্নয়নের জন্য পরামর্শ দিতে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
চলতি বছর এএইচএসসির ফলাফল নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার প্রসঙ্গ ধরে তিনি বলেন, "অনেকে সমালোচনা করে বলেছেন, এত পরীক্ষার্থী পাস করেছে, ভর্তি হবে কোথায়? শিক্ষার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।"
"শুধু সমালোচনা করে জাতিকে হতাশাগ্রস্ত করে তুলবেন না, কীভাবে মান বাড়ানো যায়, সে পরামর্শ দিন", বলেন তিনি।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "বিশ্বের সব দেশেই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ভর্তি হতে পারে না। প্রতিযোগিতার মাধ্যমেই ভর্তি হতে হয়।"
চলতি শিক্ষাবর্ষে নতুন তিনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করছে জানিয়ে মন্ত্রী বলেন, "এ বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পাবে। উচ্চ শিক্ষার আসন বাড়াতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো বিশ্ববিদ্যালয় চালু করা হবে।"
শিক্ষার্থীদের ইংরেজিতে দুর্বলতা কাটিয়ে তুলতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
স
bdnews24