চাঁদপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে একটি লাশ পাওয়া গেছে।
শনিবার সকালে ষাটনল ইউনিয়নের মালোপাড়া এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভবত এ ব্যক্তিকে কয়েকদিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়। ভাসতে ভাসতে শনিবার লাশটি মালোপাড়া এলাকায় আসে।
মৃতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24