খুলনা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।
নিহতের নাম হাসানুল গাজী (২৪)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার লুৎফর গাজীর ছেলে।
সুন্দরবনের নলিয়ান রেঞ্জের সহকারী বন সংরক্ষক জহুরুল হক অন্য জেলেদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসানুল গাজী শুক্রবার সকালে সুন্দরবনের হড্ডা ক্যাম্পের নিকটবর্তী ছাতিয়া নাঙ্গলা এলাকায় জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় একটি বাঘ তাকে পেছন থেকে আক্রমণ করে টেনে হিঁচড়ে বনের ভেতরে নিয়ে যায়।
বেলা ২টার দিকে বনবিভাগের সহায়তায় অন্য জেলেরা তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জহুরুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০৩০৯ ঘ.
bdnews24