চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আসাদগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাহিদ হোসাইন (৪৮) ও আব্দুর রহিম (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে আসাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, "গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এ ব্যবাসায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা এই ৫ হাজার ২টি ইয়াবা এনেছিল কক্সবাজার থেকে। এগুলোর দাম আনুমানিক ২০ লাখ টাকা।"
গ্রেপ্তারকৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/জেকে/০৩০৩ ঘ.
bdnews24