২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক অবরোধ, শনিবার পরিবহন ধর্মঘট

বগুড়ার মালিকদের বাস সিরাজগঞ্জে প্রবেশে বাধা দেওয়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে অবরোধ করেছে বগুড়ার পরিবহন শ্রমিকরা। শনিবার সেখানে ধর্মঘটের ডাক দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 05:53 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

বগুড়া, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার মালিকদের বাস সিরাজগঞ্জে প্রবেশে বাধা দেওয়ায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে অবরোধ করেছে বগুড়ার পরিবহন শ্রমিকরা। শনিবার সেখানে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। শুক্রবার সন্ধ্যা ৬টায় বগুড়া চারমাথা এলাকায় মহাসড়কে শ্রমিকরা অবরোধ করলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বগুড়া জেলা মোটর মালিক গ্র"পের সাধারণ সম্পাদক সাগর কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জের মোটর মালিকদের সংগঠন ও মোটর শ্রমিক ইউনিয়ন সে জেলার মধ্য দিয়ে বগুড়ার মালিকদের বাস চলাচলে বাধা দিচ্ছে। এর প্রতিবাদে ৩০ জুলাই বগুড়ায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। তিনি জানান, শুক্রবার বগুড়ার কোনো বাস সিরাজগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি। সিরাজগঞ্জের চান্দাইকোনায়ে বগুড়ার বাসচালক বেলালকে মারধর করে সিরাজগঞ্জের মোটরযান মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। যানজট এড়ানোর জন্য গত ২২ জুলাই প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে বগুড়া মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়ন এবং রংপুর মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে যান চলাচলের সিদ্ধান্ত নেয়। কিন্তু সিরাজগঞ্জের মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়ন এ সিদ্ধান্ত না মেনে বগুড়ার বাস চলাচলে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন সাগর কুমার। অবশ্য সিরাজগঞ্জের মোটর মালিক গ্র"প ও মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, বগুড়া শহরে সিরাজগঞ্জের কোনো বাস ঢুকতে না দেওয়ার কারণেই তারা বাস চলাচলে বাধা দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/২৩২৯ ঘ.