মৌলভীবাজার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কুলাউড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাসেল আহমদ (২০) নামে ওই যুবককে বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাজীপুর ইউনিয়নের হাসিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ধর্ষিত স্কুলছাত্রী রাতে মামলা করার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। রাসেলকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো. কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাসেল বখাটে প্রকৃতির। মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করতো রাসেল।"
বুধবার বিকালে বিদ্যালয় থেকে ফেরার পথে রাসেল মেয়েটিতে তুলে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে ওসি জানান। অচেতন হয়ে পড়লে পরে মেয়েটিকে রাতে বাড়ির সামনে ফেলে যায় রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24