২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফরে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দুদিনের সফরে বাংলাদেশ আসছেন শুক্রবার। সাহারা খাতুনের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 04:58 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দুদিনের সফরে বাংলাদেশ আসছেন শুক্রবার। সাহারা খাতুনের আমন্ত্রণে তিনি এ সফরে আসছেন। চিদাম্বরম তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে। তিনি পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও দেখা করবেন। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। চিদাম্বরমের সফরে বাংলাদেশ-ভারতের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। গতবছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গৃহীত যৌথ ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা চলতি মাসের প্রথম সপ্তাহে তিনদিনের সফরে বাংলাদেশ আসেন। গত মাসে সফরে আসেন পররাষ্ট্র সচিব নিরুপমা রাও। এছাড়া চলতি সপ্তাহে অটিজম সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আসেন ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদানের জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেওয়া স্বাধীনতা সম্মাননা গ্রহণ করেন সোনিয়া। তিনি ইন্দিরার পুত্রবধূ। আগামী ৬-৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বাংলাদেশ সফরে আসার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২১৫১ ঘ.