ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে সারাদেশে ওএমএস কার্যক্রম চালু থাকবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময় ওএমএস চালু রাখার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ কার্যক্রম চালু রাখা হবে বলে জানিয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে বৈঠকে অভ্যন্তরীণ বাজার থেকে এ পর্যন্ত সংগৃহীত চালের পরিমাণ, সারাদেশে চালের মূল্য/বাজার পরিস্থিতি এবং বর্তমানে সরকারি গুদামে চালের ও গমের মজুদ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে পাঁচ লাখ মেট্রিক টনের বেশি চাল সরকারি গুদামে সংগৃহীত হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ছয় লাখ মেট্রিক টন। দেশে চাল/গমের মজুদ পরিস্থিতি সন্তোষজনক এবং সর্বমোট ১১ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে।
স
bdnews24